বাড়ল গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি

১১ এপ্রিল ২০২১, ০৮:০৬ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষেরি প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ফি বাড়ানো হয়েছে। এজন্য শিক্ষার্থীদের গুণতে হবে ৬০০ টাকা। এর আগে চূড়ান্ত আবেদনে ৫০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত হলেও নতুন করে ১০০ টাকা বাড়ানো হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় এ আবেদন ফি আরও ১০০ টাকা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহবায়ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। এসময় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা সেখানে উপস্থিত ছিলেন।

শর্ত পূরণ সাপেক্ষে যেসব শিক্ষার্থী যোগ্যতা পূরণ করেছে, তারা সবাই অনুযায়ী প্রাথমিক আবেদন করতে পেরেছে। তবে এখন যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব, তাদেরকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে প্রাথমিক আবেদন করতে হবে। আর শিক্ষার্থীদের মধ্যে যারা চূড়ান্ত আবেদনের জন্য যোগ্য, তাদের ফলাফল জানানো হবে ২৩ এপ্রিল।

এরপর ২৪ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে  মনোনীতদের চূড়ান্ত আবেদন করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ  আবেদন ফি দিতে পারবেন।

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬