বুয়েটের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ

১০ এপ্রিল ২০২১, ১১:৩৬ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। এর মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে। 

এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, গত ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) এটি প্রকাশ করা হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষের মডিউল ‘A’ এর প্রশ্নপত্র দেখতে এখানে ক্লিক করুন

২০১৯-২০ শিক্ষাবর্ষের মডিউল ‘B’ এর প্রশ্নপত্র দেখতে এখানে ক্লিক করুন

ভর্তি আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে ১০০ নম্বরের ঘন্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ গ্রুপের মডিউল ‘A’ এর লিখিত পরীক্ষা এবং বেলা ২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ‘খ’ গ্রুপের মডিউল ‘B’ এর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আজকের সোনার দাম
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ১০ জেলায় ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৮ এপ্রিল ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাব…
  • ২৮ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে শীষে আজ কিনশাসা, ঢাকার অবস্থান কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে হারাতে সাবেক দুই প্রধানমন্ত্রীর…
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬