গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শেষ ১৫ এপ্রিল

১০ এপ্রিল ২০২১, ০৬:৪৫ PM

© ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হবে। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (GST-General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সর্বশেষ সময় ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১১.৫৯ পর্যন্ত। প্রাথমিক আবেদনের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। যেসব শিক্ষার্থীদের ন্যুনতম যোগ্যতা থাকবে তারা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবে।

এতে বলা হয়, প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল আগামী ২৩ এপ্রিল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৬০০/- (ছয়শ) টাকা জমা দিয়ে ২৪ এপ্রিল হতে ২০ মে’র মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

এছাড়াও ১ জুন থেকে ১০ জুনের মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে। গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইট (www.gstadmission.org এবং www.gstadmission.ac.bd) এ পাওয়া যাবে।

ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬