আজ রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
তথ্য সূত্রে জানা গেছে, মহাখালীতে অবস্থিত পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর রেজাল্ট প্রকাশসহ প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।
সামাজিক দুরত্ব বজায় রেখে মিডিয়া কাভারেজের অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টায় সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যদিও ভর্তি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।