চবির ভর্তি আবেদন শুরু কাল

০৪ এপ্রিল ২০২১, ১০:৪৭ AM

© ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে। ওইদিন বেলা ১১টায় অনলাইনের মাধ্যমে শুরু হয়ে এ আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জানা গেছে, ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে।  ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তাছাড়া ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আগামীকাল সকাল ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ২ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওযেবসাইটে (https://admission.cu.ac.bd/) পরবর্তীতে পাওয়া যাবে।

আজকের সোনার দাম
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ১০ জেলায় ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৮ এপ্রিল ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাব…
  • ২৮ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে শীষে আজ কিনশাসা, ঢাকার অবস্থান কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে হারাতে সাবেক দুই প্রধানমন্ত্রীর…
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬