দ্রুত সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

০২ এপ্রিল ২০২১, ০১:০১ PM

© সংগৃহীত

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আজ শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাদের নির্দেশনা অনুসারে পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও মাস্ক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি নিজেও ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণ করতে দেখেছেন বলে জানান।

কবে নাগাদ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানতে চাইলে সুনির্দিষ্ট দিনক্ষণ না বললেও দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিগত বছরগুলোতে ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হতো। কিন্তু এ বছর পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সময় একটু বেশিই লাগতে পারে। তবে দ্রুত ফলাফল প্রকাশের প্রচেষ্টা থাকবে বলে জানান ডা. এ কে এম আহসান হাবিব।

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার …
  • ২৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় পতন, এবার ভরি কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ
  • ২৮ এপ্রিল ২০২৬
আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?
  • ২৮ এপ্রিল ২০২৬