মেডিকেল ভর্তি: কেন্দ্রের বাইরে নেই স্বাস্থ্যবিধির বালাই

০২ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM

© সংগৃহীত

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আজ শুক্রবার (২ এপ্রিল) মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে শুরু হবে এ পরীক্ষা।

করোনা সংক্রমণরোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।

রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে নির্দিষ্ট সময়ের পূর্বেই শিক্ষার্থীরা স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হচ্ছেন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা।

কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানটাইজার দেওয়া হচ্ছে। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধিও।

অভিভাবকরা বলছেন, কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে লাভ কী? বাইরেই তো বিপুল পরিমাণ মানুষের ভিড়। এখানে করোনা সংক্রমণ হওয়া স্বাভাবিক।

ঢাকা কলেজ কেন্দ্রের পরীক্ষাবিষয়ক কর্মকর্তা অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি এবং কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষণ শেষে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ভেতরে যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়টিও তদারকি করা হচ্ছে। 

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার …
  • ২৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় পতন, এবার ভরি কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ
  • ২৮ এপ্রিল ২০২৬
আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?
  • ২৮ এপ্রিল ২০২৬