বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

০২ এপ্রিল ২০২১, ০৮:৫২ AM

© লোগো

দেশের একমাত্র সরকারি মেরিটাইম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন নেওয়া শুরু হহয়েছে। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অনলাইনের (www.applyonline.bsmrmu.edu.bd) মাধ্যমে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর ৬ মে প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। 

ভর্তি আবেদনের নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ জুন সকাল ১০টায় ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ওইদিনই বিকেল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ৫ জুন সকাল ১০টা ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ও বিকাল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার প্রতিটি ফ্যকাল্টির আবেদন ফরমের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একযোগে অনুষ্ঠিত হবে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬