সকাল ১০টায় শুরু মেডিকেলের ভর্তিযুদ্ধ

০২ এপ্রিল ২০২১, ০৮:৩২ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আজ শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘণ্টার এ পরীক্ষা। চলবে বেলা ১১টা পর্যন্ত।

জানা গেছে, এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন । সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৮ জন।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৮টার মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধিদফতর সূত্রে জানা গেছে, ১৯টি মেডিকেল কলেজের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি প্রশ্নপত্র সংগ্রহ করেছেন। ঢাকার বাইরের ৪০টি ভেন্যুর জন্য প্রশ্নপত্র কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। রাজধানীর ১৫টি ভেন্যুর প্রশ্নপত্রও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অধ্যক্ষ বা তার প্রতিনিধি গ্রহণ করে তা সিলগালা করে রেখে গেছেন। সকালে এসে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যাবেন।

করোনার ঊর্ধ্বগামীতার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একটি করে আইসোলেশন সমৃদ্ধ রুম রাখা হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ বাহিনী, গোয়েন্দা শাখা, শিক্ষা বিভাগ ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব শাখা সমন্বিতভাবে কাজ করবে এবং পরীক্ষা কেন্দ্রে ও আশপাশে এলাকার স্বাস্থ্যবিধি বজায় রাখবে।

এদিকে পরীক্ষা নেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা কার্যক্রম শেষ করব। ইতোমধ্যেই আমরা জানিয়ে দিয়েছি, প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে কেন্দ্রে আসতে হবে। এক ঘণ্টা পরীক্ষার পুরো সময় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক পরে আসার বাধ্যবাধকতার বিষয়টি পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ করা আছে। তবুও কেউ ভুল করে মাস্ক পরিধান করে না এলে পরীক্ষা কেন্দ্র থেকে মাস্ক সরবরাহেরও ব্যবস্থা রাখা হচ্ছে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬