‘মেডিকেল ভর্তি পরীক্ষা কেন বাতিল হচ্ছে না তা বোধগম্য নয়’

০১ এপ্রিল ২০২১, ০৮:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেছেন, করোনার এমন ঊর্ধগামীতার মধ্যেও ঠিক কি কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করা হচ্ছে না সেটি বোধগম্য নয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আক্ষেপ প্রকাশ করেছেন এই ভাইরোলোজিস্ট।

ডা. জাহিদুর রহমান বলেন, সীমাহীন অবহেলা এবং উদাসীনতার ফলাফল হিসেবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে সর্বোচ্চ হারে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। আজ রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঠিক কোন কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করছে না সেটি বোধগম্য নয়।

তিনি আরও বলেন, এ পরীক্ষা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত করোনা নিয়ন্ত্রণ বিষয়ক ১৮ দফা নির্দেশনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তারা কী এই বিষয়টিও জানেন না? একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে সরকার প্রধানের কার্যালয়ের আদেশ সরাসরি ভঙ্গ করেন?

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬