কেন্দ্রে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন

০১ এপ্রিল ২০২১, ০৬:১৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রশ্নগুলো কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা বজায় রেখে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব বলেন, পরীক্ষা নেয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য একজন মেজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ ও কলেজের অধ্যক্ষ কিংবা তার প্রতিনিধি এসে প্রশ্ন নিয়ে গেছেন।

এদিকে পরীক্ষার্থীদের সুরক্ষা ও প্রশ্ন ফাঁস রোধে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় পরীক্ষা কেন্দ্রে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেয়া হবে।

করোনার ঊর্ধ্বগামীতার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একটি করে আইসোলেশন সমৃদ্ধ রুম রাখা হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রসঙ্গত, এবার ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১ লাখ ২২ হাজারেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ট্যাগ: মেডিকেল
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬