বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ

০১ এপ্রিল ২০২১, ১২:১৭ PM

© লোগো

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে দেশের একমাত্র সরকারি মেরিটাইম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন নেওয়া শুরু হবে। অনলাইনের (www.applyonline.bsmrmu.edu.bd) মাধ্যমে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর ৬ মে প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ জুন সকাল ১০টায় ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ওইদিনই বিকেল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ৫ জুন সকাল ১০টা ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ও বিকাল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার প্রতিটি ফ্যকাল্টির আবেদন ফরমের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একযোগে অনুষ্ঠিত হবে।

হাঁটা, দৌড়ানো নাকি জিম— কোন ব্যায়ামে সবচেয়ে ফল বেশি
  • ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির বিরুদ্ধে…
  • ২৮ এপ্রিল ২০২৬
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩…
  • ২৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মতলব উত্তর, মোমবাতি-চার্জার লা…
  • ২৮ এপ্রিল ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৯ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
হাওরে পানি জমে কাটা যাচ্ছে না ধান, সংসদে আলোচনার আহ্বান শিশ…
  • ২৮ এপ্রিল ২০২৬