রাবিতে ভর্তি আবেদন শেষ, পড়েনি ৭ হাজার আবেদন

০১ এপ্রিল ২০২১, ১২:১৫ PM

© ফাইল ফটো

২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত মোট তিন ইউনিটে আবেদন পড়েছে ১লাখ ২৭ হাজার ৬৪৬টি। যা নির্ধারিত মোট আবেদন সংখ্যা থেকে ৭ হাজার ৩৫৪টি কম।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবছর ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার তিন ইউনিটে ৩৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা নির্ধারিত সময় পরে মোট তিন ইউনিটে আবেদন সংখ্যা দাড়িয়েছে ১লাখ ২৭ হাজার ৬৪৬টি। যার মধ্যে এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮, বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ এবং সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ টি আবেদন পড়েছে।

প্রতিবছর নির্ধারিত আবেদন সংখ্যা থেকে কিছু কম আবেদন পড়ে। এবারেও ৭ হাজার ৩৫৪ টি আবেদন কম পড়েছে। তবে এটা বিগত বছরের তুলনায় অনেক কম বলে জানান এই পরিচালক।

প্রসঙ্গত, ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২৩ তারিখ ১২ টা থেকে শুরু হওয়া এই আবেদন চলে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬