রাত ১২টায় শেষ হচ্ছে ঢাবি ভর্তি আবেদনের সময়

৩১ মার্চ ২০২১, ০৭:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আজ বুধবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর এ বছরের জন্য এ প্রক্রিয়ায় বন্ধ হয়ে যাবে।

তবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আগামী ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র নামিয়ে নিতে পারবেন।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বুধবার রাতে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ভুল সংশোধন করার সুযোগ থাকছে। তবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ হবে না। কারিগরি ত্রুটির কারণে আবেদন কয়েকদিন বন্ধ থাকলেও এখন তেমন চাপ নেই। শেষ সময়ে আবেদনও পড়েছে কম।’

জানা গেছে, এবার প্রায় তিন লাখ ২০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে। গত ২৯ মার্চ প্রকাশিত তথ্যানুযায়ী, ক-ইউনিটে মোট আবেদন জমা পড়ে এক লাখ ১৯ হাজার, খ-ইউনিটে ৪৫ হাজার, গ-ইউনিটে ২৬ হাজার, ঘ-ইউনিটে এক লাখ ১৪ হাজার এবং চ-ইউনিটে ১৯ হাজার ৮০০।

ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ২৩ এপ্রিল ২০২৬
জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জাতীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা…
  • ২৩ এপ্রিল ২০২৬