পরীক্ষা পেছানোর দাবিতে ফের মানবন্ধনে মেডিকেল ভর্তিচ্ছুরা

৩১ মার্চ ২০২১, ০২:৫১ PM
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আগামী শুক্রবার (২ এপ্রিল) ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে করোনার ঊর্ধ্বমুখীতার কারণে এই পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী তাওসিব হাসনাইন তারন বলেন, আগামী ২ এপ্রিল বিতর্কিত, প্রশ্নবিদ্ধ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সকল পরীক্ষা স্থগিত করা হলেও মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত করা হচ্ছে না। একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ই সাধারণ মানুষদের জনসমাগম করতে নিষেধ করছে; অপরদিকে তারাই আবার জনসমাগম করতে এত বড় একটা পাবলিক পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। আমাদের কি তাহলে স্বাস্থ্য ঝুঁকি নেই।

তিনি বলেন, সম্প্রতি সরকার যে ১৮ দফা নির্দেশনা দিয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেরাই লঙ্ঘন করছেন। কেননা ১৮ দফার ‘ড’ নং দফায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, করোনায় আক্রান্ত কিংবা করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এর লঙ্ঘন করে করোনায় আক্রান্ত পরীক্ষার্থীদের পরীক্ষার হলে আসতে বাধ্য করছে।

হাসনাইন তারন আরও বলেন, ১৮ দফার ‘ত’ নং দফায় সশরীরে উপস্থিত হতে হয় এমন পাবলিক পরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে বলা হয়েছে। তবে এত বড় পাবলিক পরীক্ষায় সেটি কোনো ভাবেই সম্ভব হবে না। কেননা বিসিএস পরীক্ষাতেও স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল। তবে সেটি উপেক্ষিত হয়েছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষা পেছানোর জোর দাবি জানাচ্ছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬