মেডিকেল ভর্তি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শন টিমে রয়েছেন যারা (তালিকা)

৩১ মার্চ ২০২১, ১০:১৭ AM

© ফাইল ছবি

আগামী শুক্রবার (২ এপ্রিল) রাজধানীসহ সারাদেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৫৫টি ভেন্যূতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে এ পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এমবিবিএস ভর্তি পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের গুজব ও প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে।

এদিকে, এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য পরিদর্শন টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিচিৎসা শিক্ষা-১ অধিশাখার উপসচিব মোহম্সমদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই টিম গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

কেন্দ্র পরিদর্শন টিমে যারা রয়েছেন তাদের তালিকা দেখেতে এখানে ক্লিক করুন

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬