চূড়ান্ত আবেদনের শেষ ধাপ শুরু, শেষ ৩১ মার্চ

৩০ মার্চ ২০২১, ১২:২৭ AM

© ফাইল ফটো

২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনের শেষ ধাপের আবেদন প্রক্রিয়া সোমবার রাত ১০টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী আগামী ৩১ মার্চ পর্যন্ত। তিনটি ধাপে হওয়া চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপে বেড়েছে ১৮ হাজার ২৭৭টি আবেদন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা দাড়ালো ১ লাখ ১৯ হাজার ৮৬৪টি।

সোমবার (২৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমারা ইতোমধ্যে চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছি। মোট তিন ইউনিটে আবেদন করেছে ১ লাখ ১৯ হাজার ৫৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা পূর্বের সংখ্যার ১৮ হাজার ২৭৭টি বেশি। যেখানে এ ইউনিটে ৪১ হাজার ১৩৯টি, বি ইউনিটে ৩৫ হাজার ৫৬১টি এবং সি ইউনিটে ৪২ হাজার ৮৬৪টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে।

পরিচালক আরও বলেন, তিন ধাপে হওয়া চূড়ান্ত আবেদন প্রক্রিয়ার শেষ ধাপ শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। ফলে তালিকার পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে কম্পিউটারে নিজ আইডি দিয়ে লগইন করে আবেদনের সুযোগ পাবে বলে জানানা তিনি।

এর আগে, গত ২৭ মার্চ বিকেল ৩টা পর্যন্ত চলা মোট তিন ইউনিটে প্রথম ধাপের চূড়ান্ত আবেদন পড়েছিল ১ লাখ ১ হাজার ২৮৭টি।

প্রসঙ্গত, বি ইউনিটের বাণিজ্য শাখার জন্য বরাদ্দকৃত আবেদন সংখ্যা কম পড়ায় চূড়ান্ত তালিকার পেছনে থাকা শিক্ষার্থীরা ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬