ঢাবি ভর্তি: ১৯ দিনে আবেদন ৩ লাখ ছাড়িয়েছে

২৯ মার্চ ২০২১, ০৪:১৩ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনের মাধ্যমে চলছে। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে আবেদন শুরু হওয়ার গত ১৯ দিনে সোমবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ১৯ হাজার। যদিও কারিগরি জটিলতার কারণে গত ৮ মার্চ আবেদন শুরু হওয়া পর ৮১ ঘণ্টা স্থগিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৯ হাজার, খ ইউনিটে ৪৫ হাজার, গ ইউনিটে ২৬ হাজার, ঘ ইউনিটে ১ লাখ ১৪ হাজার এবং চ ইউনিটে ১৯ হাজার ৮০০।

সোমবার দুপুরে ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারিগরি ত্রুটির কারণে কয়েকদিন আবেদন বন্ধ ছিলো। কিন্তু পরবর্তীতে অনেক সময় হাতে ছিলো। এখন আর তেমন চাপ অনুভূত হচ্ছে না। এখনো দুই দিন সময় হাতে আছে। চাইলেই আবেদন করে ফেলা যাবে। সময় বাড়ানোর তেমন কোনো কারণ দেখছিনা।

সংশোধনের সময় থাকবে আট তারিখ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর কোনো আবেদন গ্রহণ হবে না বলেও জানান তিনি।

ট্যাগ: ঢাবি
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬