বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ তিন দাবিতে কাল বিক্ষোভ

২৮ মার্চ ২০২১, ০৮:৫০ PM
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৩ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৩ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ ৩ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হবে। এসময় শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেবেন বলেও জানিয়েছেন।

ভোলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল মাহমুদ আজ রবিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিন দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছি। কর্তৃপক্ষ আমাদের দাবির যৌক্তিকতা বুঝলেও তারা মেনে নিচ্ছে না। তারা যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কথা বলছে এতে অনেক মেধাবী শিক্ষার্থীও বঞ্চিত হবেন।

রাসেল বলেন, দীর্ঘদিন থেকে আমাদের ধারাবাহিক আন্দোলনের সবশেষ চেষ্টা হিসাবে আমরা আগামীকাল ইউজিসির সামনে বিক্ষোভ এবং অনশন কর্মসূচি পালন করবো। আমরা কর্তৃপক্ষকে আবারও আমাদের দাবির কথা জানিয়ে স্মারকলিপি দেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অনশন করবো। একইসঙ্গে আমরা আমাদের দাবির বিষয়ে আইনি যে পদ্ধতি সেটিও অনুসরণ করবো। আগামীকাল আমাদের রিটও সাবমিট করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- (বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে) বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল করতে হবে।

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহ্বায়ক রাকিব বলেন, আমাদের হাতে আর সময় নেই। আগামী ১ এপ্রিল থেকে গুচ্ছ আবেদন শুরু হচ্ছে। অথচ আমরা যারা বিভাগ পরিবর্তন করার জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে আসছি তারা আবেদন করতে পারবো না। আমরা বারবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যেসব অনিয়ম হবে সে বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো।

গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলো হলো

এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে ‘প্রেট্রল বোমা’…
  • ১১ এপ্রিল ২০২৬
শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
  • ১১ এপ্রিল ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ১১ এপ্রিল ২০২৬
close