তালিকায় পেছনে থাকা ভর্তিচ্ছুদের সুযোগ দিচ্ছে রাবি

২৭ মার্চ ২০২১, ০৭:২৭ PM

© ফাইল ফটো

২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। প্রাথমিক বাছাই থেকে চূড়ান্ত পর্বে সব শিক্ষার্থী আবেদন না করায় শূন্য আসনে তালিকায় পেছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করত পারবেন।

প্রাথমিক আবেদনের চূড়ান্ত ধাপের সময়সীমা শেষ হওয়ার পর আজ শনিবার (২৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চূড়ান্ত আবেদনের প্রথম ধাপে মোট তিন ইউনিটে পড়েছে ১ লাখ ১ হাজার ২৮৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে তিন ইউনিটে মোট চূড়ান্ত তালিকার পেছনে থাকা বাকি শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এর আগে এদিন শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। তিন ইউনিটে প্রথম ধাপের জন্য নির্ধারণকৃত ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে আবেদন করেছে ১ লাখ ১ হাজার ২৮৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে এ ইউনিটে ৩৫ হাজার ৬০৯ জন, বি ইউনিটে ২৭ হাজার ২৮৬ জন এবং সি ইউনিটে ৩৮ হাজার ৩৯২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বাবুল ইসলাম বলেন, নির্ধারিত সময় শেষে মোট তিন ইউনিটে ৩৩ হাজার ৭১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে অংশ নেননি। ফলে চূড়ান্ত তালিকার পেছনে থাকা বাকি শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

তবে প্রাথমিক আবেদনে বি ইউনিটে শুধু বাণিজ্যের বিভাগের শিক্ষার্থীদের নির্ধারিত আসনের কম আবেদন পড়ায় ৩১ মার্চ পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম। এছাড়া আজ শনিবার রাত ৮টা থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হওয়ায় শিক্ষার্থীদের রাত ১০টার পর থেকে নিজ আইডি দিয়ে লগইন করার কথা জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন শুরু হয়। শনিবার (২৭ মার্চ) রাত ৮টা থেকে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন চলবে।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close