রাবি ভর্তি পরীক্ষা

চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ শেষ, জমা পড়েছে ১ লাখ ১ হাজার

২৭ মার্চ ২০২১, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত থাকা সময়সীমার মধ্যে মোট তিন ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৮৭ জন শিক্ষার্থীর।

আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত আবেদনের প্রথম ধাপের নির্ধারিত সময়সীমা আজ বিকেল ৩টায় শেষ হয়েছে।

তিন ইউনিটে প্রথম ধাপের জন্য নির্ধারণকৃত ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে আবেদন করেছে ১ লাখ ১ হাজার ২৮৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে এ ইউনিটে ৩৫ হাজার ৬০৯ জন, বি ইউনিটে ২৭ হাজার ২৮৬ জন এবং সি ইউনিটে ৩৮ হাজার ৩৯২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বাবুল ইসলাম জানান, নির্ধারিত সময় শেষে মোট তিন ইউনিটে আবেদন করতে পারবে চূড়ান্ত তালিকার পেছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে প্রাথমিক আবেদনে বি ইউনিটে শুধু বাণিজ্যের বিভাগের শিক্ষার্থীদের নির্ধারিত আসনের কম আবেদন পড়ায় ৩১ মার্চ পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাবে।

এর আগে গত ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন শুরু হয়। এছাড়া আজ শনিবার (২৭ মার্চ) রাত ৮টা থেকে আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন চলবে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬