মেডিকেল ভর্তিচ্ছুদের অনশন কর্মসূচি স্থগিত

২৬ মার্চ ২০২১, ০৮:১৪ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আগামীকাল থেকে অনশনের কথা থাকলেও সেটি স্থগিত করেছেন মেডিকেল ভর্তিচ্ছুরা। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সারাহ জেবিন।

তিনি বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই অবস্থায় অনশন করাটা ঝুঁকিপূর্ণ। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা পরিস্থিতি দেখে পরবর্তীতে অনশনের তারিখ জানিয়ে দিবো।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬