পরীক্ষা পেছানোর দাবিতে অনশনে বসছেন মেডিকেল ভর্তিচ্ছুরা

২৫ মার্চ ২০২১, ০৬:৪৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আগামী শনিবার (২৭ মার্চ) থেকে অনশন কর্মসূচি পালন করবেন মেডিকেল ভর্তিচ্ছুরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মেডিকেল পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সারাহ জেবিন।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনার সংক্রমণ উর্ধমুখী। করোনা সংক্রমণের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। তাহলে মেডিকেলে ভর্তি পরীক্ষা কেন নেয়া হচ্ছে? আমরা কি শিক্ষার্থী না? পরীক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেজন্য পরীক্ষা পেছানোর দাবিতে আমরা অনশন করব।

সারাহ আরও বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে আমরা মানববন্ধন করেছি। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি। তবে তাতেও কোনো কাজ হয়নি। সেজন্য আমরা বাধ্য হয়ে এমন কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করব বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬