মেডিকেল ভর্তি পরীক্ষাকালে কোচিং-ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ

২৪ মার্চ ২০২১, ০৫:২৯ PM

© ফাইল ফটো

মেডিকেল ভর্তি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার ও কেন্দ্রের আশেপাশের সব ফটোকপির মেশিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ২ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমবিবিএস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিবছর আমরা পরীক্ষাটি নিয়ে আসছি। এবার ১ লাখ ২২ হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। সারাদেশে ৫৫টি সেন্টার আমরা নির্ধারণ করেছি। প্রয়োজন হলে বৃদ্ধি করা হবে। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেই ব্যবস্থা নেয়া হয়েছে, তিন ফিট দূরত্ব রেখে পরীক্ষার্থীরা বসবে। সবাইকে মাস্ক পরতে হবে, সেখানে স্যানিটাইজার থাকবে। ভেন্যুতে অন্য কাউকে ঢুকতে দেবো না, অভিভাবকরা যাতে ভালো অবস্থায় থাকতে পারে সে বিষয়গুলো আমরা নজরে এনেছি।’

গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বাহিনীর কাছে বলেছি যাতে গুজব না ছড়ানো হয়। যাতে ফেসবুকে নেতিবাচক গুজব না ছড়ানো হয় সেটি দেখতে বলেছি। তারা বলেছে, সর্বোচ্চ চেষ্টা করবে। পরীক্ষার প্রশ্ন নিরাপদে রাখার ব্যবস্থা করবে তারা।’

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মনিটরিং সেল গঠন করেছি। কোনো সমস্যা দেখা দিলে সেলে যোগাযোগ করা যাবে এবং তারা সার্বিক ব্যবস্থা নেবে। কোচিং সেন্টার বন্ধ করা হবে এবং কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের আশপাশে থাকতে পারবে না। তাহলে আমরা সুন্দরভাবে পরীক্ষা নিতে পারব, সফলতার সাথে নিতে পারব।’

জাহিদ মালেক আরও বলেন, ‘সুন্দরভাবে সব স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করব। পরীক্ষাকেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটও থাকবে এবং তারা সার্বিক বিষয়গুলো দেখবে। কোনো সমস্যা হলে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।’

ট্যাগ: মেডিকেল
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬