মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ

২৪ মার্চ ২০২১, ০১:৪৮ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এর ফলে আগামী ২ এপ্রিল এ পরীক্ষা আয়োজনে আইনগত কোনো বাধা রইল না।

পরে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২১ মার্চ মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ঝালকাঠির নলছিঠির বাসিন্দা তাইমুর খান বাপ্পী নামে এক পরীক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটে করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬