মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে রিট শুনানি হতে পারে আজ

২৩ মার্চ ২০২১, ১১:৪৫ AM

© ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের করা রিটটি শুনানির জন্যে হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। এর আগে জনস্বার্থে রবিবার (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।

শিক্ষার্থী তাইমুর খান বাপ্পির পক্ষে রিটটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। তারপরও কোন বিবেচনায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? তাই রিটে পরীক্ষা পেছানোর দাবি করা হয়।

শিক্ষার্থীদের দাবির কথা তুলে ধরে আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে? এটি তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬