রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি ভর্তি: এইচএসসির অটো পাশেও বাণিজ্য শাখায় নেই ৭ হাজার আবেদন

২২ মার্চ ২০২১, ১০:০৫ PM

© ফাইল ফটো

২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তপক্ষ। সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রকাশিত এ তালিকায় ‘বি’ ইউনিটে আবেদনকারী বাণিজ্য শাখার সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে।

এর আগে, গত ১৮ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের নির্ধারিত সময়সীমা শেষে মোট তিন ইউনিটে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন শিক্ষার্থীর আবেদন পড়ে ৩ লাখ ৪ হাজার ৯৯১টি।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এবার ‘বি’ ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে ৬৮ হাজার ৬১৮টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৭টি, বাণিজ্য শাখা থেকে ২০ হাজার ১৯৩টি এবং মানবিক থেকে ১৮ হাজার ৪১৮টি।

‘বি’ ইউনিট বাণিজ্য শাখার হওয়ায় সেই শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৬০% এবং অন্যদের জন্য ৪০% আসন বরাদ্দ। সেই হিসেবে ‘বি’ ইউনিট বাণিজ্য শাখা থেকে ২৭ হাজার শিক্ষার্থী আবেদন করতে পারবো।

তবে ‘বি’ ইউনিট থেকে বাণিজ্য শাখা থেকে আবেদন পড়েছে মাত্র ২০ হাজার ১৯৩টি। যা নির্ধারিত বরাদ্দের প্রায় ৭ হাজার কম। ফলে ঐ ইউনিটে বাণিজ্য শাখার সকল আবেদনকারী চূড়ান্ত আবেদনে মনোনীত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরিচালনা করতে তিনটি ইউনিট নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যেখানে ‘এ’ ইউনিট মানবিক, ‘বি’ ইউনিট বাণিজ্য এবং ‘সি’ ইউনিট বিজ্ঞানের জন্য নির্ধারিত।

এবারের ভর্তি পরীক্ষায় রাবির ‘এ’ ইউনিট প্রাথমিক আবেদন পড়ে ১ লাখ ১৬ হাজার ২১৭টি, ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৬১৮টি এবং ‘সি’ ইউনিটে পড়েছে ১ লাখ ২০ হাজার ১৫৪টি আবেদন।

শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক করবেন তারেক রহমান, আলোচনা হবে যে…
  • ২৬ জুন ২০২৬
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬