পরীক্ষা পেছানোর দাবিতে আদালতে রিট করল মেডিকেল ভর্তিচ্ছুরা

২১ মার্চ ২০২১, ০৯:৪৪ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আদালতে রিট করেছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার (২১) হাইকোর্টে রিট আবেদনটি করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মুনতাসির রহমান। তিনি বলেন, আমরা আদালতে রিট পিটিশনটি দাখিল করেছি। শিগগিরই এটি শুনানির জন্য উঠবে। রিট পিটিশন নাম্বার ৩৬৬৭।

এ বিষয়ে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শিক্ষার্থী খান মো. ইনজামুল আহসান বলেন, বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আমরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্মারকলিপি দিয়েছি। টিএসসি, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছি। তবে তাতেও কর্তা ব্যক্তিরা এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি। সেজন্য আমরা আদালতের দ্বারস্ত হয়েছি।

ইনজামুল আরও বলেন, সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে। এটি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা সময়ের এই বৈষম্য মানিনা। অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬