রাবি ভর্তি পরীক্ষা

প্রাথমিক আবেদনের সময় শেষ, জমা পড়েছে ১ লাখ ৮৪ হাজার

১৯ মার্চ ২০২১, ১২:২৬ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর।

আজ শুক্রবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক ড. বাবুল ইসলাম। তিনি জানান, ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ গতকাল রাত বারোটা থেকে শেষ হয়েছে। এ বছর রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন ইউনিটে প্রাথমিক আবেদন করেছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

কোন ইউনিটে কত জন আবেদন করেছে জানতে চাইলে তিনি বলেন, মানবিক বিভাগে (এ ইউনিট) ১ লাখ ১৬ হাজার ২শ ১৮ জন, ব্যবসা বিভাগে (বি ইউনিট) ৬৮ হাজার ৬শ ১৮ জন এবং বিজ্ঞান বিভাগে (সি ইউনিট) ১ লাখ ২০ হাজার ১শ ৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এছাড়া বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় একজন শিক্ষার্থী একই সাথে বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ পেয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের আইসিটি পরিচালক। এর আগে, গত ৭ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয় ২০২০-২১ সেশনের প্রাথমিক ভর্তি আবেদন।

প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ দুপুর ১২টা চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে নির্ধারণকৃত ইউনিট প্রতি ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। তালিকায় উল্লেখিত শিক্ষার্থীরাই কেবল অনলাইনে ১১শ টাকা পরিশোধের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে পারবে।

রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬