সরকারের নির্দেশনা পেলে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানো হবে

১৭ মার্চ ২০২১, ০৫:১৮ PM
মেডিকেল পরীক্ষার্থী

মেডিকেল পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা পায়নি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকারের নির্দেশনা পেলে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানো হবে। তবে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি জোরেশোরে চলছে। মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর যে সুপারিশ করেছে সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাথে পরামর্শ করে করা হয়নি। তারা নিজেদের মতো করে পরীক্ষা পেছানোর সুপারিশ করেছে। পরীক্ষা পেছানোর ব্যাপারে এখনো কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়নি। তবে যদি নির্দেশনা আসে তবে পরীক্ষা পিছিয়ে দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব বুধবার (১৭ মার্চ) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর সুপারিশের কথা শুনেছি। তবে পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা এখনো পাইনি। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সে অনুযায়ীই কাজ করব।

এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে করোনা ভাইরাস প্রতিরোধ ও বর্তমানে করণীয় সংক্রান্ত এক জরুরী বৈঠকে সব পাবলিক পরীক্ষা বন্ধের সুপারিশ করা হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দেশব্যাপী মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন না দেয়া পর্যন্ত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক করবেন তারেক রহমান, আলোচনা হবে যে…
  • ২৬ জুন ২০২৬
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬