এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৭ মার্চ ২০২১, ১২:৫০ PM

© লোগো

মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৫ মার্চ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘এ’ ইউনিটের এবং বেলা ২টা থেকে বিকেলে চারটা পর্যন্ত আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, পরীক্ষার ১১ দিন পর মঙ্গলবার রাতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘এ’ ইউনিটে ৬২০ জনকে এবং আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের ৩০ জনকে মেধা তালিকায় রাখা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীদেরকে আগামী ২১ থেকে ২৪ মার্চের মধ্যে ভর্তি হতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এবং ভর্তির নির্দেশনা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (admission.mist.ac.bd) পাওয়া যাচ্ছে।

শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক করবেন তারেক রহমান, আলোচনা হবে যে…
  • ২৬ জুন ২০২৬
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬