কৃষিগুচ্ছে অংশ নিতে পারবেন আসন সংখ্যার ১০ গুণ

১৪ মার্চ ২০২১, ০৯:২৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

কৃষিগুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে নির্ধারিত জিপিএ প্রাপ্ত সবাই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৩১ জুলাই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৪ মার্চ) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া।

তিনি বলেন, গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে। আমরা চাইলেও সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারব না। আমাদের সেই সক্ষমতা নেই। আগামী ৪ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটি বৈঠক রয়েছে। বৈঠকে সব চূড়ান্ত করা হবে।

প্রফেসর গিয়াস উদ্দীন মিয়া আরও বলেন, আমরা এবারও আবেদন ফি এক হাজার টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে যারা আবেদন করার পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না তাদের ৭০০ টাকা ফেরত দেয়া হবে।

এর আগে গত ২ মার্চ বশেমুরকৃবির সিন্ডিকেট সভা মিলনায়তনে আগামী ৩১ জুলাই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ-৮ রাখা হয়েছে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close