করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেডিকেল পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

১৪ মার্চ ২০২১, ০৪:৪৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন। রবিবার (১৪ মার্চ) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তারা যদি দেখে যে, স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিল পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, তাহলে পরীক্ষা পিছিয়ে দেয়া হবে। আর যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের ব্যাপারে তারা নিশ্চিত থাকেন তাহলে যথা সময়েই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে আমরা পরীক্ষা আয়োজনের ব্যাপারে আশাবাদী। পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সব কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কীভাবে আগামী ২ এপ্রিল সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে নানা আলোচনা করেছেন কমিটির সদস্যরা। বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ডা. এনায়েত হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির নিয়মিত বৈঠক। এখানে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাসহ নানা বিসয়ে আলোচনা হয়েছে। পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে কিনা? এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দেশব্যাপী মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন না দেয়া পর্যন্ত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬