ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন

০৮ মার্চ ২০২১, ০৭:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিসে সোমবার (৮ মার্চ) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ঢাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ, সময়সূচি ও মানবণ্টন আবারো উল্লেখ করা হলো।

পরীক্ষার সময়সূচি

এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে (শুক্রবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে (বৃহস্পতিবার), ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে (শুক্রবার) এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মানবণ্টন

এবারের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন।

মাধ্যমিক জিপিএ'র ওপর ১০ ও উচ্চমাধ্যমিক জিপিএ’র ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিন…
  • ২৬ জুন ২০২৬