পরীক্ষা পেছানোর দাবি

মেডিকেল ভর্তিচ্ছুদের সচিবালয়ে অবস্থান কর্মসূচি আজ

০৭ মার্চ ২০২১, ০৯:৫৫ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আজ সোমবার (৮ মার্চ) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দুপুর ১২টায় এই কর্মসূচি শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ‘করোনায় মেডিকেল এডমিশন নয়, পিছিয়েছে সব ভার্সিটি পেছাতে হবে মেডিকেলও’ গ্রুপের অ্যাডমিন খান মো. ইনজামুল হাসান। তিনি গতকাল রোববার বলেন, ‘আগামীকালকের কর্মসূচি সফল করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহপাঠীরা ঢাকায় এসেছেন। অনেকে পথিমধ্যে আছেন। আমরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। এতে কাজ না হলে আমরা অনশন কর্মসূচি পালন করার চিন্তাভাবনা করছি।’

এর আগে একই দাবিতে দুই দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণের কথা বিবেচনা করে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। অথচ মেডিকেলে মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা পেছানো হচ্ছে না। এটি এক ধরনের বৈষম্য। আমরা সময়ের এই বৈষম্য মানি না।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। এর মধ্যে অন্যতম হলো- পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক মিলিয়ে প্রায় চার লাখ মানুষের সমাগম হবে। ফলে অনেকেই করোনায় সংক্রমিত হবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই বেসরকারি মেডিকেলে ভর্তি পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেন। তবে এবার সে সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবেন। তাই দ্রুত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিন…
  • ২৬ জুন ২০২৬