নির্ধারণ হয়নি চবি-রাবির ভর্তি পরীক্ষার তারিখ

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন।

এদিন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, ঢাবি, জাবি ও বুয়েটসহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন তারিখ প্রস্তাব করা হয়।

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ জুন থেকে

১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন, প্রকৌশল গুচ্ছের ১২ জুন

আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১২ জুন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৯ মে

আগামী ২৯ মে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবি ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন

আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। এ বিষয়ে চুয়েট ভিসি বলেন, আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। ২০ জুন পর্যন্ত চললেও শুধুমাত্র ১৯ জুন তারা কোন পরীক্ষা নিতে পারবেনা।

বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৭ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন নেয়ার প্রস্তাব করা হয়েছে। 

জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬
পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি
  • ২৮ এপ্রিল ২০২৬
বৈষম্যের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবে…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন
  • ২৮ এপ্রিল ২০২৬