ভর্তি পরীক্ষা

সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি গুচ্ছে যুক্ত হলো আরও একটি বিশ্ববিদ্যালয়

১৬ জানুয়ারি ২০২১, ১০:১৫ AM

© প্রতীকী ছবি

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যুক্ত হয়েছে আরও একটি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে এই গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয় যুক্ত হলো। সর্বশেষ যোগ দেওয়া বিশ্ববিদ্যালয়টি হলো ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

এদিকে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের টেকনিক্যাল সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম বারের মতো যোগ দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে অনুষ্ঠিত এ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সভাপতিত্ব করেন। সভায় জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও আইটি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বেনজীরকে ফেরানোর বিষয়ে আরব আমিরাতের পক্ষ থেকে চূড়ান্ত বার্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ২৬ জুন ২০২৬
বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী ন…
  • ২৬ জুন ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর
  • ২৬ জুন ২০২৬
৪ নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
  • ২৬ জুন ২০২৬
ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত
  • ২৬ জুন ২০২৬