লটারিতে বালিকা বিদ্যালয়ে চান্স পেল তিন ছাত্র!

১২ জানুয়ারি ২০২১, ০১:২৯ PM
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চান্স পেয়েছে তিন ছাত্র

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চান্স পেয়েছে তিন ছাত্র © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে এবার সরকারি বিদ্যালয়গুলোতে লটারিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সে অনুযায়ী গতকাল সোমবার অনলাইনে লটারির ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ময়মনসিংহের একটি বালিকা বিদ্যালয়ে তিন ছেলে শিক্ষার্থী ভর্তির ‘সুযোগ’ পেয়েছে। এ নিয়ে সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ দাবি করেছে, এমনটা হয়েছে অভিভাবকদের ভুলে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার পাশাপাশি অনেকে রসিকতাও করছেন। বালিকা বিদ্যালয়ে ‘ভর্তির সুযোগ’ পাওয়া ওই তিন শিক্ষার্থী হলো- মো. জোবায়েরুল হাসান খান, ফায়াজ জাহাঙ্গীর ইশমাম ও ফারাবী ইসলাম। তাদের নাম এসেছে চতুর্থ শ্রেণির মর্নিং শিফটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘তাদেরকে ভর্তি নেয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের বলার কিছু নেই। অভিভাবকদের ভুলে এমন হয়েছে। ভর্তি ফরমে পাঁচটি বিদ্যালয়ের নাম থাকে। যেকোনো বিদ্যালয় অভিভাবকরা বাছাই করেন। তারা হয়তো ভুলে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয় বাছাই করেছেন। যে কারণে বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তারা।’

এদিকে এ বিষয়ে আলী ইউসুফ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘যে ছেলে চান্স পেয়েছে তার ভর্তি নিশ্চিত করতে হবে। লটারি মেয়েদের সঙ্গে পড়ার সুযোগ দিয়েছে তাকে।’ সাদিয়া জামান লিখেছেন, ‘কপাইল্লা বাজানতো একখান না, তিনখান। হ্যাজাক জ্বালায়া খুঁজলে মনে হয় আরও পাওয়া যাবে। ২৭৭ জন বোনের তিনটা মাত্র ভাই। লটারি ছিলো বলেই ভাই-বোন মিলেমিশে বিদ্যাময়ী গার্লস স্কুলে পড়ার সুযোগ পেলো।’

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence