বিভাগ পরিবর্তনের ইউনিট চেয়ে শাহবাগে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুরা

২৬ ডিসেম্বর ২০২০, ১২:৪০ PM
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে ভর্তিচ্ছুদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে ভর্তিচ্ছুদের মানববন্ধন © টিডিসি ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনকারী ইউনিট রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন তারা। কর্মসূচিতে শতাধিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।

এসময় তারা পূর্বের ন্যায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মাধ্যমে আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার দাবি জানান। এসময় এভাবে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ চান তারা। এছাড়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে আন্দোলন শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিভাগ পরিবর্তন ইউনিট ঐক্যের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এসময় শিক্ষার্থীদের বহন করা প্লাকার্ডে লেখ ছিল, ‘এক দফা এক দাবি, বিভাগ পরিবর্তন ইউনিট চাই’, ‘গুচ্ছ পদ্ধতির অনিয়ম মানি না মানবো না’, ‘যে গুচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট নেই, সে গুচ্ছ চাই না’, ‘মুজিববর্ষের অঙ্গীকার, বিভাগ পরিবর্তন ইউনিট আমাদের অধিকার’ প্রভৃতি।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬