ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তিযুদ্ধ শুরু শুক্রবার

১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৩ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। এদিন বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী ২২ নভেম্বর বিজ্ঞান বিভাগ ও ২৯ নভেম্বর মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহন করা হয়। গত বারের মত এবারও শুধুমাত্র ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয়।

গতবারের ন্যায়ে এবারও থাকছে মানবন্টন। মোট ২০০ মার্কের পরিক্ষার মধ্যে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় থাকছে ৮০ মার্ক। এবং ১২০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে থাকছে না কোন নেগেটিভ মার্ক। ১০০টি এমসিকিউ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২০। পরীক্ষার সময় থাকছে ১ ঘন্টা। পরীক্ষার পাস মার্ক থাকবে ৪৮। পরীক্ষার হলগুলো থাকবে রাজধানীর মধ্যেই।

প্রশ্নের ধরণ:

ক ইউনিট (বিজ্ঞান বিভাগ): বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান। ৬টি বিষয়ের মধ্যে চারটির উত্তর দিতে হবে।

খ ইউনিট (মানবিক বিভাগ): বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন
হবে।

গ ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ): বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে প্রশ্ন হবে।

অধিভুক্ত ৭ কলেজের আসন সংখ্যা:

ঢাকা কলেজে ১৯ টি বিষয়ের মধ্যে ৩৫১৫ জন শিক্ষার্থী সিট পাবে। সরকারী তিতুমীর কলেজে ২২টি বিষয়ের জন্য বরাদ্দ সিট ৫৬৮০টি। ইডেন মহিলা কলেজে ২২টি বিষয়ের জন্য আসন সংখ্যা ৪৬৮৫ রয়েছে। এমন ভাবে বদরুন্নেছা মহিলা কলেজে ২০টি বিষয়ের জন্য আসন সংখ্যা ১৩৯৫টি। সরকারী বাঙলা কলেজে ১৮টি বিষয়ে আসন সংখ্য ২৩৬০টি। কবি নজরুল সরকারি কলেজে ১৭ বিষয়ে আসন সংখ্যা ১৮২০ টি। হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজে ১৭ টি বিষয়ে ১৫৭০ জন শিক্ষার্থীর জন্য আসন রয়েছে।

ঢাকা কলেজ শুধু মাত্র ছেলেদের জন্য। এবং ইডেন কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ মেয়েদের জন্য।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর শীর্ষ ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। আগে সরকারি সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করলেও এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে।

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অন…
  • ২৯ এপ্রিল ২০২৬
আইপিএলকে মিস করেন না সাকিব, ভারতকে হুঁশিয়ারি
  • ২৯ এপ্রিল ২০২৬
কর অঞ্চল দিনাজপুরে বড় নিয়োগ, পদ ১২২, আবেদন শেষ ১৭ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের চাল, ২০০ শিক…
  • ২৯ এপ্রিল ২০২৬
বাকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ, আসন ফাঁকা ৩৯১
  • ২৯ এপ্রিল ২০২৬
‘এ’ নেগেটিভের কিশোরী আফসানাকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অত…
  • ২৯ এপ্রিল ২০২৬