শেষ হলো চবির ১ম দিনের ভর্তি পরীক্ষা

২৭ অক্টোবর ২০১৯, ০৫:৪১ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে আজ রোববার। ১ হাজার ২২১টি আসনের বিপরীতে ৪২ হাজার ৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দুই শিফটে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এই ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়াই করেছে ৩৫ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘বি’ ইউনিটে সকালের শিফটে ২১ হাজার ২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এবং দ্বিতীয় শিফটেও ২১ হাজার ২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।

প্রথম শিফটের পরীক্ষার্থীরা সকাল ৯ টা ৪৫ মিনিটে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করে । ১০টা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ করা হয়। এরপর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়া দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীরাও দুপুর ২টা ১৫ মিনিটে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করে। ২ টা ৪৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ করা হয়। এরপর সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় চবির কলা ও মানববিদ্যা অনুষদের পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন চবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদে ডিন অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী। চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন।

হল পরিদর্শন শেষে চবি উপাচার্য সাংবাদিকদের বলেন, পরীক্ষা কমিটি দীর্ঘদিন পরিশ্রমের পর একটি সুষ্ঠু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করেছি। ৭০০ আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি আমাদের নিজেদের ১২০ জন নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাটহাজারী কলেজে আমাদের যেই ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে। তাদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রতিটি হল রুমে একজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে বলে জানান তিনি।

এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থান দেখা যায়। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সুপেয় পানি সরবরাহ করা হয়।

ট্যাগ: চবি
আলোচিত ডিসি সারওয়ার আলমের জায়গায় নিয়োগ পেলেন মু. রেজা হাসান
  • ২৮ জুন ২০২৬
‘জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা …
  • ২৮ জুন ২০২৬
পদ্মায় গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের ৩ শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
৮ মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
  • ২৮ জুন ২০২৬
কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবক…
  • ২৮ জুন ২০২৬