আলোচিত ডিসি সারওয়ার আলমের জায়গায় নিয়োগ পেলেন মু. রেজা হাসান

২৮ জুন ২০২৬, ০৩:২৯ PM
সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান © সংগৃহীত

আলোচিত মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসলাঈল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিলেটের হযরত শাহজালালের মাজারের ৭০০ বছরের ঐতিহ্যবাহী প্রথা ও সংস্কার ভেঙে জেলা প্রশাসনের হস্তক্ষেপের প্রেক্ষিতে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার সময় গত ২১ জুন মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে দেয় সরকার। সারওয়ার আলম এরপর ২২ জুন দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়েন। তাকে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬