আইআইইউসি বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ PM

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের (আইআইইউসি) অটাম-১৯ সেমিস্টারের স্নাতক (সম্মান) বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ২য় পর্বের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এর আগে ১ম পর্বের ভর্তি পরীক্ষা গত (২৯-৩০আগস্ট) বৃহস্পতিবার ও শুক্রবার এবং ২য় পর্বের ভর্তি পরীক্ষা (১২ অক্টোবর) শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কুমিরাতে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এ্যাফেয়ার্স ডিভিশনের সহকারী পরিচালক মুহাম্মদ নোমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বর্তমানে আইআইইউসিতে শরীয়াহ ও ইসলামী অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ,বানিজ্য অনুষদ,এবং আইন অনুষদের অধিনে মোট ১১টি বিভাগ রয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদের অধিনে ১১টি বিভাগে মোট এগারশত পঁচিশ ছিটের বিপরীতে দুইহাজার আটত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী সোমবার (২১সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি কার্যক্রম ও ২২ অক্টোবর ওরিয়েন্টেশন এবং ২৬ অক্টোবর নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iiuc.ac.bd তে পাওয়া যাবে।

ছাত্রদল নেতার অনুসারী অবৈধভাবে হলে, প্রতিবাদ করায় ছাত্রশক্ত…
  • ২৮ জুন ২০২৬
৮ হাজার দল থেকে সেরা ১০টি, কাল সুশিক্ষা ও উদ্ভাবনীতে পুরস্…
  • ২৮ জুন ২০২৬
আলোচিত ডিসি সারওয়ার আলমের জায়গায় নিয়োগ পেলেন মু. রেজা হাসান
  • ২৮ জুন ২০২৬
‘জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা …
  • ২৮ জুন ২০২৬
পদ্মায় গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের ৩ শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬