খুবিতে ভর্তির সুযোগ পাবেন কারিগরি শিক্ষার্থীরাও

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৭ PM

খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) এবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীরাও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবে।

বুধবার খুবির কেন্দ্রীয় ভর্তি কমিটির এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ২০১৮ এবং ২০১৯ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে শর্তপূরণ সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবে।

এছারা প্রার্থীর এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এর স্থলে কমপক্ষে ৪.৫০ এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর সিজিপিএ ৪.০০ এর স্থলে কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬