৪ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা, কোচিং বন্ধের নির্দেশ

০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ AM

© ফাইল ফটো

২০১৯-২০২০ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশের ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক মাস আগেই দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। সেখানে বলা হয়, ৪ অক্টোবর সকাল ১০টায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতার নিশ্চয়তার জন্য ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বেসরকারি পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চিঠিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে শনিবার দুপুর পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০২০) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ৫৪ হাজার ৪৩৭ জন। ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিনই অনলাইনে ৩৫ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদার্থবিদ্যায় ২০, জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানের জন্য রয়েছে ১০ নম্বর নির্ধারিত।

দেশে বর্তমানে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা রয়েছে চার হাজার ৬৮টি। এর মধ্যে তিন হাজার ৯৬৬টি সাধারণ আসন। আর ৮২টি মুক্তিযোদ্ধা পরিবার, ২০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা হিসেবে সংরক্ষিত। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় সাত হাজারের মতো আসন রয়েছে।

 

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence