ববিতে আবেদন শুরু ১ সেপ্টেম্বর, থাকছে না ‘ডি ইউনিট’

৩০ আগস্ট ২০১৯, ০১:৫৫ PM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) (২০১৯-২০) শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮, ১৯ অক্টোবর। ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। তবে বিগত বছরের ন্যায় এবারো থাকছে না আলাদা ডি ইউনিট। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেবার শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত।

১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ‘বি ইউনিট’ মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি ইউনিট’ ব্যবসায় বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১৯ অক্টোবর ‘এ ইউনিট’ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

তবে বিগত বছরের ন্যায় এবারো থাকছে না ‘ডি ইউনিট’। তবে নিজ বিভাগে আবেদন করে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।

এবার ৬টি অনুষদের ২৪টি বিভাগের বিপরীতে প্রায় ১৫’শ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.eis.bu.ac.bd অনুসরণ করতে বলা হয়েছে।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬