শেকৃবির স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে ফলাফল জানা যাবে। সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন কোটাসহ মেধা তালিকার ৬৭৭ জন এবং অপেক্ষমান তালিকার ৬৬৪ জনের ফলাফলের প্রকাশ করা হয়। ১৮ ও ১৯ ডিসেম্বর মূল মেধা তালিকা থেকে এবং ২০ ডিসেম্বর অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্লাশ শুরু হবে আগামী ২ জানুয়ারি। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে প্রদত্ত মেধাতালিকা তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় চারটি অনুষদে ৬২০ আসনের বিপরীতে উক্ত শিক্ষাবর্ষে ৩৩ হাজার ৩ শত ০১ জন শিক্ষার্থী আবেদন করেন।  এতে আসন প্রতি লড়েছেন ৫৪ জন শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬