খুলনার আট মাধ্যমিকে ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯ PM

© ফাইল ফটো

খুলনার আটটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৮ ডিসেম্বর।  পরীক্ষা শেষ হবে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  শুক্রবার থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে।  চলবে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। 

এবার ভর্তি পরীক্ষার আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বোচ্চ ৯ বছর বয়স নির্ধারণ করা হয়েছে এবং ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের ২০১৮ খ্রিস্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবে।

ভর্তি কমিটির সদস্য সচিব ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানান, ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্কুলের পরীক্ষার খাতা কোডিং করে সিলগালা করে স্ব-স্ব কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা স্কুলে আনা হবে এবং ওই দিনে খাতা মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করা হবে।  

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬