মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন কৃষি গুচ্ছের এক পরীক্ষার্থী

২৬ অক্টোবর ২০২৪, ১২:৩৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তির জন্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হয়। এসময় এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন। পরে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২নম্বর ভবনের ৩য় তলার একটি কক্ষে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন থেকে নকল করার সময় ধরা পড়েন নূর মোহাম্মদ নামের এক পরীক্ষার্থী। 

ওই কক্ষের দায়িত্বে থাকা প্যারাসাইটোলজি বিভাগের এক অধ্যাপক বলেন, পরীক্ষা শুরুর আগেই আমরা সকল শিক্ষার্থীদের কাছে থেকে তাদের মোবাইলগুলো নিয়ে নেওয়া হয়। ওই শিক্ষার্থীর কাছে দুটি মোবাইল ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই দেখতে পাই যে মোবাইল বের করে কিছু একটা দেখার চেষ্টা করছে।

‘পরে তার কাছে থেকে মোবাইলটি নিয়ে দেখতে পাই যে সে প্রশ্নপত্রের ছবি তুলে টেলিগ্রামের মাধ্যমে কাউকে পাঠিয়েছে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানালে পরে তিনি ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’

এ বিষয়ে বাকৃবি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলেন, ‘তার অপরাধ বিবেচনায় প্রাথমিকভাবে তাকে পরীক্ষা থেকে বহিষ্কৃত করা হয়েছে। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করবে। যদি আরও বড় কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২০ টি অঞ্চলে ২৪৩ টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৭৮ দশমিক ১৬ শতাংশ।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9