ঢাবির শূন্য আসন বেড়েছে, বিশেষ মাইগ্রেশনের সুযোগ শিক্ষার্থীদের

১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ২০০ এর বেশি আসন শূন্য রয়েছে। ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এসব আসনে বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এরপর চূড়ান্ত বিষয় মনোনয়নে শূন্য আসন পূরণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটের কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসন পূরণের লক্ষ্যে বিশেষ মাইগ্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ মাইগ্রেশনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের (ইতিমধ্যে ভর্তিকৃত) আগামী ২০ অক্টোবর বিকেল ৪টা থেকে ২৫ অক্টোবরে মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ইতিমধ্যে যারা বিশেষ মাইগ্রেশনের আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এ দু’টি ইউনিটের বিভাগ ভিত্তিক শূন্য আসনসংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সরকার

এর আগে মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে গত মঙ্গলবার (১৫ অক্টোবর)। ১৭ অক্টোবর ফলাফল প্রকাশ করার কথা ছিল। তবে শেষ সময়ে কয়েকটি বিভাগের শূন্য আসনের তালিকায় আসায় বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েক দফা মনোয়নয়ন ও ভর্তির পরও ২০০টির বেশি আসন শূন্য রয়েছে।

বিশেষ মাইগ্রেশনের পর চূড়ান্ত বিষয় মনোনয়ন দিয়ে এ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেষ সময়ে এসে কয়েকটি বিভাগের শূন্য আসনের তালিকা এসেছে। এ কারণে বিশেষ মাইগ্রেশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9